shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

ফরিদপুরে ডেঙ্গুতে আরও ১ রোগীর মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৯

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২ জনে। শনিবার সকাল ৯ টার কিছু পর সিরাজুল ইসলাম (৪০) নামে ওই রোগীর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯ টা ৮ মিনিটে সিরাজুল ইসলামের মৃত্যু হয়। তিনি ফরিদপুরের সালথা উপজেলা মৃত শেখ ফেলুর ছেলে। এর আগে, গত ২৪ তারিখ সকালে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। শুক্রবার রাত থেকেই তার অবস্থার অবনতি হচ্ছিল। পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা। হাসপাতালের ডেঙ্গু কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ১১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৭৪ জন রোগী। গত ২০ জুলাই থেকে শনিবার পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১৬৪৬ জন ডেঙ্গু রোগী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।