shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

কিশোরগঞ্জে বাড়িতে ঢুকে ছেলের সামনে মাকে কুপিয়ে হত্যা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১৪

কিশোরগঞ্জে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে বৃদ্ধা জয়নব বিবিকে কুপিয়ে হত্যা করেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সেই নারীর ছেলে সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক দেলোয়ার হোসেন। আজ শনিবার সকালে কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া টপটেন গলি এলাকায় একটি বাসায় এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক ঘটনাটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আবুল হোসেনের স্ত্রী জয়নব বিবি সকালে নিজের রান্নাঘরে কাজ করার সময় ৪-৫ জনের মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্ত বাসার দেয়াল টপকে তাঁর ওপর হামলা চালায়। পুলিশ জানিয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা ও হত্যার ঘটনা ঘটতে পারে। হামলার সময় পাশের ঘর থেকে তার ছেলে দেলোয়ার এগিয়ে এলে তার ওপরও চড়াও হয় সন্ত্রাসীরা। এতে আশঙ্কাজনক অবস্থায় দেলোয়ার হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।