shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

দামুড়হুদায় নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে ১১০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। আটককৃতরা হলো দামুড়হুদার সুলতানপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আলী অহাম্মদ (৩০), দর্শনা রেল কলোনির রবিউল ইসলামের ছেলে জনি হোসেন (২৫) ও শাহারুল ইসলামের স্ত্রী রিতা খাতুন (২৫)। আজ রবিবার সকাল ৭টার দিকে দর্শনা মোবারক পাড়ার শাহারুলের বাড়ীর সামনে পাকা রাস্তার ওপর থেকে ফেনসিডিলসহ এদের আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন সীমান্ত এলাকা থেকে দর্শনার দিকে একটি ফেন্সিডিলের বড় চালান আসছে। এমন সংবাদের ভিতিত্বে তার নির্দেশে মডেল থানার এস আই মহিউদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা মোবারক পাড়ার শাহারুলের বাড়ীর সামনে পাকা রাস্তার পাশে ওৎ পেতে থাকে। সকাল ৭টার দিকে একটি পাখিভ্যানে তিনজন মোবারক পাড়ার শাহারুলের বাড়ীর সামনে পৌঁছালে তাতে তল্লাশি করে একটি কাপড়ের ব্যাগে থাকা ১১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ চোরাকারবারি আলি আহাম্মদ, জনি হোসেন ও রিতা খাতুন কে আটক করা হয়। আজই এদেরকে মামলাসহ আদালতে সোর্পদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।