shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

টেকনাফে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪০

কক্সবাজারের টেকনাফে ইয়াবার চালানসহ গ্রেপ্তার করা হয়েছে দুজন রোহিঙ্গা যুবককে। তাদের নাম মোহাম্মদ শরীফ (৩৫) ও হাফেজ আহমদ (২৫)। তাদের হেফাজতে পাওয়া গেছে ৩ হাজার ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট। রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে নয়াপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে র‍্যাব-১৫ এ অভিযান পরিচালনা করে। টেকনাফে র‌্যাবের সিপিসি-১ কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব জানান, ইয়াবা ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে র‌্যাব-১৫ টিম নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবস্থান নেয়। সেখানে দুজন রোহিঙ্গাকে একটি জায়গায় অবস্থান করতে দেখে সন্দেহ হয়। তাদের শরীর তল্লাশি করে পাওয়া যায় ৩ হাজার ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট। সূত্র জানায়, গ্রেপ্তার করা মোহাম্মদ শরীফ হ্নীলা ইউনিয়নের নয়াপাড়াস্থ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ২৬ নম্বর ব্লকের বাসিন্দা। হাফেজ আহমদ একই ক্যাম্পে থাকেন। তারা ইয়াবা পাচার চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। টেকনাফ থানায় মামলা দায়েরের পাশপাশি তাদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।