shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

পাঁচবিবিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ অক্টোবর ২০১৯, ১৪:১১

পাঁচবিবি উপজেলার উচনা গ্রামে সোমবার সন্ধ্যায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো রুবেলের মেয়ে মরিয়ম (৪) ও তার ছোট ভাই মোখলেছারের মেয়ে মনিরা (৫)। পুলিশ ও এলাকাবাসী জানায়, মরিয়ম ও মনিরা খেলাধুলা করার জন্য বাড়ির বাহিরে যায়। সন্ধ্যায় বাড়ি না ফিরলে তাদের খুঁজতে থাকে বাড়ির লোকজন। রাত ১০টার দিকে বাড়ির অদুরে একটি ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ দুটি থানায় নিয়ে আসে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।