shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে চালকসহ নিহত ২

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ অক্টোবর ২০১৯, ১১:০৯

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহসড়কে একটি বেলাব থানার পুটিমারা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট এলাকার বীরলতা গ্রামের আবু মিয়ার ছেলে পিকআপভ্যান চালক জমশেদ আলী (৩২) ও যাত্রী একই এলাকার সিদ্দিক মিয়ার ছেলে বাবুল মিয়া (৪৫)। জানা গেছে, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের যাত্রীবাহী বাসটি ভৈরবে আসার পর বিপরীতমুখী চুনারুঘাট থেকে ঢাকাগামী পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ওই হতাহতের ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে থানার ওসি মো. মামুন রহমান জানান, দুর্ঘটনায় চালকসহ দুজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয় এবং বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।