shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

চাঁদপুরে বজ্রপাতে একই পরিবারের ৪ জনের মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ অক্টোবর ২০১৯, ১৫:৩১

চাঁদপুরে বজ্রপাতে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে মেঘনা নদীর মোহনায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওয়াহিদা বেগম, তার মেয়ে রেহেনা বেগম, রেহেনার ছেলে সাব্বির ও মেয়ে সামিয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা রোববার দুপুরে কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় ঘুরতে আসেন। এ সময় হঠাৎ বজ্রপাতে চারজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুজা উদ দৌলা চারজনকেই মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।