shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

আড়াইহাজারে গৃহবধূকে পিটিয়ে হত্যা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ অক্টোবর ২০১৯, ১১:৫৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কুলসুম আক্তার (১৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে এই ঘটনা ঘটে। সোমবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত সালেহা একই ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল হকের মেয়ে। ঘটনার পর থেকে স্বামী শাহ আলম পলাতক রয়েছে। নিহতের পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, প্রায় দেড় বছর আগে মানিকপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহ আলমের সঙ্গে কড়ইতলা গ্রামের আব্দুল হকের মেয়ে কুলসুম আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে পরিবারের লোকজনের সঙ্গে নানা কারণে বিবাদ লেগেই থাকতো। এর মধ্যে তাদের ঘরে একটি ছেলে সন্তান আসে। ধারণা করা হচ্ছে স্বামী শাহ আলম রোববার রাতে কোন এক সময় লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে হত্যা করে পালিয়ে যান। এ ব্যপারে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়েয়ের প্রস্তুতি চলছে। পুলিশ নিহতের স্বামী শাহ আলমকে গ্রেফতারে কাজ করছে। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ইতিমধ্যে শ্বশুর আব্দুল জলিল মিয়া এবং শাশুড়ি কুলসুম বেগমকে আটক করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের বড় ভাই শেখ ফরিদ জানান, সোমবার সকালে বোনের শ্বশুর বাড়ি থেকে খবর আসে বোন অসুস্থ হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে দেখেন বোনের মৃতদেহ পড়ে রয়েছে। বিয়ের সময় নগদ এক লাখ টাকা, ফার্নিচারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল দেয়া হলেও বোন শাহ আলমের নির্যাতন থেকে রক্ষা পায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।