shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

বরিশালে বাস চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ এপ্রিল ২০১৯, ১০:০৯

বরিশালের উজিরপুরে স্কুল যাওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় লামিয়া আক্তার (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। লামিয়া পশ্চিম নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম খায়রুল সিকদার। এ ঘটনায় সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। বুধবার (১৭ এপ্রিল) সকাল ৯টার দিকে বরিশাল-স্বরূপকাঠী সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সকাল ৯ টার দিকে বাসা থেকে স্কুলে যাচ্ছিলো লামিয়া আক্তার। পথে বরিশাল-স্বরূপকাঠী সড়ক পার হওয়ার সময় বানারীপাড়াগামী একটি যাত্রীবাহী বাস লামিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লামিয়ার মৃত্যু হয়। এদিকে, লামিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিক জানান, লামিয়া ঘটনাস্থলে মারা যাওয়ার পরপরই স্থানীয় হাজারও মানুষ ক্ষুব্ধ হয়ে লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে আসেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।