shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সংসদে যাবে না বিএনপি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ এপ্রিল ২০১৯, ০৫:২৭

একাদশ জাতীয় সংসদে যোগ দিচ্ছে না বিএনপি। সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তবে বৈঠকের সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমের সঙ্গে কিছু বলতে চাননি নেতারা। দলীয় সূত্র জানায়, বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা সংসদে না যাওয়ার পক্ষে মত দেন। একপর্যায়ে স্কাইপের মাধ্যমে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যোগ দেন। কিছুদিন ধরে গুঞ্জন চলছে, সমঝোতার মাধ্যমে বিএনপির চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়া প্যারোলে মুক্তি পেতে পারেন। বিনিময়ে বিএনপি সংসদে যোগ দেবে। মূলত, ৩০ এপ্রিল সামনে রেখে গুঞ্জনটি শুরু হয়। বিএনপির ছয় সাংসদ এখনো শপথ নেননি। ৯০ কার্যদিবসের মধ্যে শপথ না নিলে তাদের সদস্যপদ খারিজ হয়ে যাবে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী অংশ নেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।