shopner bd
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
×

জাতীয় পার্টির বনানী কার্যালয় থেকে ৪৩ লাখ টাকা চুরি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ এপ্রিল ২০১৯, ০৫:৫১

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানী কার্যালয়ের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী। তিনি বলেন, বেতন ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য টাকাগুলো চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা জাহাঙ্গীর আলমের রুমে রাখা ছিল। সোমবার রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা তালা ভেঙে টাকাগুলো নিয়ে গেছে। ওই রুম ছাড়াও আরও তিনটি রুমের তালা ভাঙা হয়েছে। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ এসেছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান ডেপুটি প্রেস সেক্রেটারি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।