shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

জনগণের ভোটে নির্বাচিত সরকারকে অবৈধ বলা হাস্যকর: ওবায়দুল কাদের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ জুন ২০১৯, ১৬:৩৭

জনগণের ভোটে নির্বাচিত সরকারকে অবৈধ বলা হাস্যকর বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্বাচিত সংসদকে যারা অবৈধ বলেন, আদালতের রায়ে তাদের জন্মই অবৈধ। সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ক্ষমতাসীন দলটির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ যৌথ সভার আয়োজন করে। যৌথ সভায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ত্যাগীকর্মীদের অবহেলা করবেন না। ত্যাগীকর্মীদের অবহেলা করলে আওয়ামী লীগ টিকবে না। ক্ষমতার দাপট দেখাবেন না। সুবিধাবাদীদের নিয়ে পকেট কমিটি করবেন না। পকেট কমিটি কোন কাজে আসবে না। আওয়ামী লীগ সুবিধাবাদীদের পার্টি না। তিনি বলেন, তরুণ ও নতুনদেরকে নৌকার পক্ষে ধরে রাখতে হবে। নতুনদের নৌকার পক্ষে ধরে রাখতে হলে সদস্যদের সংগ্রহ অভিযানের কোনো বিকল্প নেই। যারা আওয়ামী লীগের ইশতেহারের প্রতি আকৃষ্ট হয়ে নৌকায় ভোট দিয়েছিলেন, তাদেরকে ধরে রাখতে হবে। নতুন করে লোক সৃষ্টি করতে হবে, কর্মী সৃষ্টি করতে হবে। কর্মীরা হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। যৌথ সভায় আরো বক্তৃতা করেন বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম, দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।