shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

বেপরোয়া গতি, ভেনিজুয়েলায় বাসের টায়ার ফেটে নিহত ১৮

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ জুন ২০১৯, ১৬:৪৯

ভেনিজুয়েলার পশ্চিমাঞ্চলীয় প্রত্যন্ত একটি এলাকায় রোববার মর্মান্তিক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে। খবর এএফপি’র। পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলেই ১৪ জন নিহত হয়। এতে আহত ৩৩ জনকে ভিলা ডেল রোজারিও হাসপাতালে নেয়া হয়েছে। কলম্বিয়া সীমান্তবর্তী ব্রাজিলের প্রত্যন্ত জুলিয়া রাজ্যে এ বাস দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, অনেক বেশি গতিতে বাসটি চলার সময় টায়ার ফেটে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্যানোরামা সংবাদপত্রকে প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে ৫৮ জন যাত্রী ছিল। উল্লেখ্য, দুর্বল ব্যবস্থাপনার কারণে ভেনিজুয়েলায় প্রায়ই এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।