দেশে সবচাইতে লাঞ্ছনার শিকার জিয়া পরিবার: দুদু
বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, জিয়া পরিবারের দেশের সবচাইতে লাঞ্ছনার শিকার হচ্ছে।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে দুদু বলেন, সময় ঘনিয়ে আসছে স্বৈরাচারকে পতন করতে হবে। রাজনীতিটা শেষ হয়ে যাচ্ছে চারদিকে, অবৈধদের উত্থান হচ্ছে জয় গান হচ্ছে। এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
এছাড়াও আরো বক্তব্য রাখেন- দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, তথ্য বিষয়ক সহ সম্পাদক কাদের গনি চৌধুরী, কৃষক দলের কেন্দ্রীয় সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।