shopner bd
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
×

এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ জুন ২০১৯, ১১:৫৫

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার ৫০ ভাগ উন্নতি হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের সঙ্গে কথা বলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সিএমএইচের চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে জি এম কাদের বলেন, চিকিৎসকরা কিছু পরীক্ষা করছেন এবং সে অনুযায়ী পল্লীবন্ধুর চিকিৎসা চলছে। ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। উন্নতির এ ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।