shopner bd
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
×

আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে এরশাদের কুলখানি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ জুলাই ২০১৯, ১২:১০

সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানি বুধবার রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। আজ বুধবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে এইচ এম এরশাদের কুলখানি হবে। এরশাদের রুহের মাগফিরাত কামনায় সবাইকে কুলখানিতে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এবং সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। জাতীয় পার্টির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরশাদ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ১৪ জুলাই ৮৯ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার বেলা ২টা ২৯ মিনিটে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয় এরশাদের জানাজা। পরে বিকেল ৫টা ৪০ মিনিটে পল্লী নিবাসে এরশাদকে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।