shopner bd
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
×

বিএনপি মিথ্যাচারে চ্যাম্পিয়ন: এনামুল হক শামীম

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ জুলাই ২০১৯, ১৬:৫৮

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, বিএনপি মিথ্যাচারে চ্যাম্পিয়ন। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে না। তারা বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে এসি রুমে বসে মিথ্যাচার করছে। তারা বন্যার্তদের নিয়ে রাজনীতি করছে। এ কারণেই জনগণ তাদের বারবার প্রত্যাখান করছে। মঙ্গলবার সকালে শরীয়তপুরের নড়িয়া-জাজিরা অংশে পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন এবং নড়িয়া পৌরসভার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। উপমন্ত্রী বলেন, বিএনপির আমলে বন্যায় হাজার হাজার মানুষ না খেয়ে মারা গেছে। আর মানবতার মা শেখ হাসিনার আমলে বন্যায় কোনও মানুষ না খেয়ে মারা যায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দেশের বন্যা পরিস্থিতি মনিটরিং করছেন। তার নিদের্শ অনুযায়ী ঘরে ঘরে ত্রাণ পৌঁছানো হচ্ছে ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। সরকার বন্যার্তদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে। জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম এ কাইয়ুম, নড়িয়ার ইউএনও জয়ন্তী রূপা রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহাব বেপারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহির সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান রাড়ী, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।