shopner bd
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
×

আওয়ামী লীগের শূন্য পদে মনোনয়ন পেলেন সালমা চৌধুরী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ জুলাই ২০১৯, ১২:৫২

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে শূন্য পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রাজবাড়ীর প্রয়াত সংসদ সদস্য ওয়াজেদ চৌধুরীর মেয়ে সালমা চৌধুরী রুমা। ইতিমধ্যে দলের পক্ষ থেকে মনোনয়নের চিঠি তাকে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শুক্রবার লন্ডনে যাওয়ার আগে সালমা চৌধুরী রুমার মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করেছেন। সেদিনই সালমা চৌধুরীকে মনোনয়নের চিঠি দেওয়া হয়। সংরক্ষিত আসনের এমপি রুশেমা বেগম গত ১০ জুলাই মারা যান। এতে তার আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার এই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ১৮ আগস্ট এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১ আগস্ট মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সাধারণত আর কেউ প্রার্থী না থাকলে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই দল মনোনীত প্রার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।