shopner bd
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
×

ডেঙ্গুকেও গুজব বলছে সরকার: মোশাররফ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ জুলাই ২০১৯, ১৫:১২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার নার্ভাস, তাই নিজেদের ব্যর্থতা আড়াল করতে ডেঙ্গুকেও গুজব বলছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে জাসাস আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোশাররফ হোসেন বলেন, কোনো স্বৈরাচার সরকার, কোনো অস্বাভাবিক সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, এই সরকারও পারবে না। আয়োজক সংগঠনের সহ-সভাপতি ও ঢাকা মহানগরের আহ্বায়ক মীর সানাউল হকের সভাপতিত্বে সমাবেশে জাসাসের সভাপতি ড.মামুন আহমেদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, জাসাসের সহ-সভাপতি লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক খলনায়ক সেবা শানু প্রমুখ বক্তব্য দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।