shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

ঈদের আগেই খালেদার মুক্তি দাবি সেলিমা রহমানের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ আগস্ট ২০১৯, ১৫:৫৭

আসছে ঈদুল আজহার আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেছেন, ‘গণতন্ত্রের নেত্রী’খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হলে এর জন্য যদি কোথাও বিশৃঙ্খলা দেখা দেয় সে দায়ভার সরকারকেই নিতে হবে।’ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘চেতনা বাংলাদেশ আয়োজিত খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবিতে’ এক আলোচনা সভায় সেলিমা এ কথা বলেন। বিএনপির এই নেত্রী বলেন, আজ দেশে আইয়ামে জাহেলিয়াতের মতো শাসন চলছে। অন্যায়-অবিচার চললেও এর প্রতিবাদ করা যাবে না। আমাদের ডেঙ্গু সচেতনতা বিষয়ে র‌্যালি হওয়ার কথা থাকলেও সরকার তা হতে দেয়নি। অথচ তারা নিজেরা ব্যর্থ হওয়ার পরও কেউ সহযোগিতা করতে চাইলেও তা করার সুযোগ নেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।