shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

আজমীর শরীফে এরশাদের জন্য দোয়া ও খাবার বিতরণ করলেন বিদিশা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ আগস্ট ২০১৯, ১৬:০১

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর ৪০ দিন পর ভারতের আজমীর শরীফে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেছেন তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে বিদিশা লিখেছেন, আজমীর শরীফে চল্লিশা করলাম আমার ও এরশাদের প্রিয় ওলি খাজা মাঈনুদ্দিন চিশতী দরগায় এবং মসজিদে। ফেসবুক পেজে আজমীর শরীফের দরগার বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন তিনি। একটি ছবিতে দেখা যায়, কিছু খাদেম ও মুসল্লি সারিবদ্ধভাবে তসবি পাঠ করছেন। অন্য একটি ছবিতে দেখা যায়, সারিবদ্ধভাবে বসা মুসল্লিদের খাবার বিতরণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।