আজমীর শরীফে এরশাদের জন্য দোয়া ও খাবার বিতরণ করলেন বিদিশা
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর ৪০ দিন পর ভারতের আজমীর শরীফে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেছেন তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদ।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে বিদিশা লিখেছেন, আজমীর শরীফে চল্লিশা করলাম আমার ও এরশাদের প্রিয় ওলি খাজা মাঈনুদ্দিন চিশতী দরগায় এবং মসজিদে।
ফেসবুক পেজে আজমীর শরীফের দরগার বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন তিনি। একটি ছবিতে দেখা যায়, কিছু খাদেম ও মুসল্লি সারিবদ্ধভাবে তসবি পাঠ করছেন। অন্য একটি ছবিতে দেখা যায়, সারিবদ্ধভাবে বসা মুসল্লিদের খাবার বিতরণ করা হচ্ছে।