shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

‘বাহ্যিকভাবে কেউ রওশনকে চেয়ারম্যান ঘোষণা করতে পারে না’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১১

রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা প্রসঙ্গে জিএম কাদের বলেছেন, বাহ্যিকভাবে কেউ এটা করতে পারে না। যে কেউ একজন ঘোষণা করলেই হয় না। বৃহস্পতিবার দুপুরে রওশন এরশাদের সাংবাদিক সম্মেলনের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। জিএম কাদের বলেন, একটি সাংবাদিক সম্মলনের খবর শুনেছি। বিষদভাবে না জেনে এখনই কিছু বলতে চাচ্ছি না। ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে। পার্লামেন্টারি বোর্ড গঠনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এরশাদ সাহেব জীবিত থাকা অবস্থায় যেভাবে বোর্ড গঠন করেছিলেন সেভাবেই করা হয়েছে। শুধু একজন সদস্য নিজের থেকে জানালে তার স্থানে কাজী ফিরোজ রশীদকে যুক্ত করেছি। জাতীয় নির্বাচন ও একটি উপ-নির্বাচনে একই বোর্ড নাও হতে পারে। এখানে আঞ্চলিকতার প্রাধান্য থাকতেই পারে। তিনি বলেন, পার্টির গঠনতন্ত্র অনুযায়ী আমি দায়িত্ব পালন করছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।