shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

খালেদার মুক্তির ১২ দিনের কর্মসূচি বিএনপির

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০০

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে টানা ১২ দিনের মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথসভায় এ কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কর্মসূচির তারিখ জানানো হয়। কর্মসূচি অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর (রবিবার) জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে মানববন্ধন, ১৬ সেপ্টেম্বর (সোমবার) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মানববন্ধন, ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে মানববন্ধন, ১৮ সেপ্টেম্বর (বুধবার) অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশের (এইবি) উদ্যোগে মানববন্ধন, ১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে মানববন্ধন ও ২০ সেপ্টেম্বর (শুক্রবার) জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে মানববন্ধন (দেশব্যাপী) করা হবে। এরপর আগামী ২১ সেপ্টেম্বর (শনিবার) জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মানববন্ধন, ২২ সেপ্টেম্বর (রবিবার) জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মানববন্ধন (দেশব্যাপী), ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগ মানববন্ধন, ২৫ সেপ্টেম্বর (বুধবার) জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মানববন্ধন, ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) উদ্যোগে মানববন্ধন এবং ২৮ সেপ্টেম্বর (শনিবার) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।