shopner bd
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
×

ছাত্রদলের সম্মেলন বাতিলে বিএনপিই দায়ি: ওবায়দুল কাদের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২১

বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল শেষ মুহূর্তে আদালতের নির্দেশে স্থগিত হয়ে যাওয়ার পেছনে সরকারের কোনো হাত নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ আলোচনা সভার আয়োজন করা হয়। কাদের বলেন, ছাত্রদলের সম্মেলন বাতিলের জন্য বিএনপির নেতৃত্বই দায়ি, এতে আওয়ামী লীগের কোন দায় নেই। বিএনপিতে নেতৃত্বের অভাবেই কোন্দল ও সংকটের সৃষ্টি হচ্ছে। তিনি দাবি করেন, শেখ হাসিনার মতো সৎ সাহস ও সঠিক নেতৃত্বের কারণেই অপকর্ম করে পার পায়নি আওয়ামী লীগের কোনো নেতা। প্রসঙ্গত, দীর্ঘ ২৭ বছর পর আজ শনিবার ছাত্রদলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার রাতে আমান উল্লাহ আমান নামে ছাত্রদলের সাবেক এক নেতার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র সহকারী চতুর্থ জজ আদালত এই কাউন্সিলে স্থগিতাদেশ দেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।