shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

ছাত্রদলের সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৪

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকন আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন শ্যামল। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নেতৃত্ব নির্বাচনের ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এর আগে মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসভবনে বুধবার সন্ধ্যায় ভোটগ্রহণ শুরু হয়ে রাত সোয়া ১২টায় শেষ হয়। নির্বাচনে মোট ৫৩৪ জন কাউন্সিলরের মধ্যে ৪৮১ জন ভোট দেন। সংগঠনের ষষ্ঠ কাউন্সিলে সভাপতি খোকন পেয়েছেন ১৮৬ ভোট আর সাধারণ সম্পাদক শ্যামল পেয়েছেন ১৩৯ ভোট। খোকনের নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনুক ইসলাম শ্রাবণ ইসলাম পেয়েছেন ১৭৮ ভোট এবং শ্যামলের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিরুল ইসলাম জাকির পেয়েছেন ৭৮ ভোট। নবনির্বাচিত সভাপতি খোকনের বাড়ি বগুড়া এবং সাধারণ সম্পাদক শ্যামলের বাড়ি নরসিংদী। গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। লন্ডন থেকে স্কাইপে ভোটগ্রহণ তত্ত্বাবধান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছাত্রদলের সভাপতি পদে ৯ এবং সাধারণ সম্পাদক পদে ১৯ জন প্রার্থিতা করেন। সভাপতি পদে যারা প্রার্থিতা করেছেন তারা হলেন- কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ফজলুর রহমান খোকন, হাফিজুর রহমান, মামুন বিল্লাহ (মামুন খান), সাজিদ হাসান বাবু, মাহমুদুল হাসান বাপ্পি, রিয়াদ মো. তানভীর রেজা রুবেল, এরশাদ খান, মাহমুদুল আলম সরদার। সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন- শাহনেওয়াজ, জুয়েল হাওলাদার, আমিনুর রহমান আমিন, জাকিরুল ইসলাম জাকির, তানজিল হাসান, কারিমুল হাই নাঈম, মাজেদুল ইসলাম রুমন, ডালিয়া রহমান, শেখ আবু তাহের, সাদিকুর রহমান, কেএম সাখাওয়াত হোসাইন, সিরাজুল ইসলাম, ইকবাল হোসেন শ্যামল, মুন্সি আনিসুর রহমান, মিজানুর রহমান শরীফ, শেখ মো. মসিউর রহমান রনি, মোস্তাফিজুর রহমান, সোহেল রানা ও কাজী মাজহারুল ইসলাম। সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।