shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে সাপ: ফখরুল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫২

যুবলীগ নেতাদের ব্যক্তিগত অফিস ও ক্যাসিনোতে অভিযানের প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে আসছে সাপ।’ শনিবার ছাত্রদলের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন ফখরুল। এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘সরকারের উচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত পুরোপুরি দুর্নীতিতে নিমজ্জিত। ভেঙে ফেলা হয়েছে সামাজিক কাঠামো। গত কয়েকদিনের অভিযানে প্রমাণিত হয়েছে। এ সময় কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি তুলে বিএনপি মহাসচিব বলেন, ‘বেগম জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদলের নতুন কমিটির নেতারা ভূমিকা রাখবে বলে আমি আশা করি।’ এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।