shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্রলীগের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৮

ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক নেতকর্মীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গিয়েছেন। কাউন্সিলরদের সরাসরি ভোটে ছাত্রদলের শীর্ষ পদে আসার পরই ক্যাম্পাসে আসেন ফজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামল। বেলা ১১টার দিকে মধুর ক্যান্টিনে প্রবেশ করলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের অভিনন্দন জানান। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে ছাত্ররাজনীতির আতুড়ঘর হিসেবে পরিচিত মধুর ক্যান্টিন। এ সময় সেখানে অবস্থান করছিলেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। খোকন ও শ্যামল তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। কিছুক্ষণ পর আসেন ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ও। তার সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন খোকন-শ্যামল। পরে তারা নেতাকর্মীদের নিয়ে চা পানে বসলে ছাত্রলীগের নেতারা বিএনপি’র বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণ পরই খোকন-শ্যামল ক্যাম্পাস ত্যাগ করেন। উল্লেখ্য ছাত্রদলের সবশেষ কমিটি বেশিরভাগ সময়ই ক্যাম্পাস ছাড়া ছিল। ডাকসু নির্বাচনের সময় শুধু কয়েকবার তারা ক্যাম্পাসে আসে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।