shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

আমি একদিনই ক্লাবে গিয়ে ফিতা কেটেছি : মেনন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৯

ক্লাবের দায়িত্বে থাকায় ক্যাসিনো ব্যবসার জন্য গায়ে দাগ লাগলে লাগুক বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি জানান, ফকিরাপুলে ইয়াংমেন্স ক্লাবে তিনি মাত্র একদিন গিয়েছিলেন। তাও উদ্বোধন করতে। এটাই শেষ। তবে তিনি জানতেন না সেখানে ক্যাসিনো ছিল। রাশেদ খান মেনন দাবি করেন, ইয়াংমেন্স ক্লাবে ২০১৭ সালে ক্যাসিনো শুরু হয়। এসময় তিনি প্রশ্ন রাখেন- প্রশাসনের কেউ জানতো না সেখানে কী হয় আর আমি জানবো কীভাবে? আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সভায় তিনি এসব কথা বলেন। সভায় মোহাম্মদ নাসিম বলেন, কিছু দুর্বৃত্তের কারণে সরকারের অর্জন ম্লান হয়ে যাবে এটা আমরা মেনে নিতে পারি না। দুর্বৃত্তায়নের সঙ্গে যারা জড়িত তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নাসিম আরও বলেন, দুনীতি, সামাজিক অপরাধ, ক্যাসিনো বন্ধে যে অভিযান শুরু হয়েছে এতে আমরা আনন্দিত। নাকের ডগায় এসব অপকর্ম হয়েছে কিন্তু প্রশাসন নির্লিপ্ত ছিল। আমরা এর নিন্দা জানাই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।