shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

চাঁদাবাজ টেন্ডারবাজদের বিরুদ্ধে এ অভিযান : কাদের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ অক্টোবর ২০১৯, ১৪:১০

সরকারের শুদ্ধি অভিযানের বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ অভিযান দলে অনুপ্রবেশকারী, স্বাধীনতাবিরোধী, অপকর্মকারী, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে। যারা মাইনোরিটি (সংখ্যালঘু) সম্পদ দখল করতে চায়, তাদের বিরুদ্ধে এ অভিযান। শনিবার (৫ অক্টোবর) পুরান ঢাকার শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়েদুল কাদের বলেন, এ অভিযান কোনো গোষ্ঠী বা ব্যক্তির বিরুদ্ধে নয়। এটি দুর্বৃত্তদের বিরুদ্ধে, দুর্বৃত্তায়নের চক্র ভেঙে দিতেই এ অভিযান। ভারত সফরে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, তৃণমূল পর্যায়ের কাউন্সিলে ও সম্মেলনে যাতে কোনোভাবেই বিতর্কিতরা জায়গা না পায়। তার নির্দেশনা অনুযায়ী সে বিষয়ে আমরা সতর্ক আছি। ভারত-বাংলাদেশ সফরের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেক ভালো। নরেন্দ্র মোদি সরকারের সাহসিকতার কারণে ছিটমহলের মতো সীমান্ত সমস্যার সুরাহা করেছেন। সমুদ্র সীমার বিষয়ে জাতিসংঘের রায়ের বিরুদ্ধে তারা আপিল না করে তারা সুসম্পর্ক বজায় রেখেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।