shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

সম্রাটের গডফাদার থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা : হানিফ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ অক্টোবর ২০১৯, ১৫:০৬

‘বিএনপি আসতেও কাটে যেতেও কাটে’ এমন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, তারা বললো সম্রাটকে গ্রেফতার করা হচ্ছে না, আর গ্রেফতারের পরে বলছে এটা নাটক। আসলে বিএনপি রাজনীতিটাকে নাটক হিসেবেই নিয়েছে। তারা জিয়াউর রহমানের জটিল ও কুটিল রাজনীতি থেকে বের হতে পারেনি। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরে পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন। হানিফ বলেন, কে কি বললো তাতে কিছু যায় আসে না, প্রধানমন্ত্রী যে কোনো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন। সম্রাটের গডফাদার থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এ বিষয়ে কাউকেই ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ‘ক্যাসিনো নিয়ে মানুষ বিক্ষুব্ধ, তারা রাস্তায় নামতে প্রস্তুত’ জাতীয় ঐক্য ফ্রন্ট্রের মুখপাত্র আ স ম আব্দুর রব’র এমন মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, রাস্তায় নামার ক্ষমতা থাকলে তারা নামুক, এ বিষয়ে কিছু বলার নেই। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এরা নীতিভ্রষ্ট, এদের সমস্ত শরীর দুর্নীতিতে ভরা, এরা কি বলছে তাতে দেশের মানুষের কোনো মাথাব্যাথা নেই। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও দ্বি-পাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন, দেশের উন্নয়ন অগ্রগতি ও যা কিছু ভাল তার সবই করার ক্ষমতা একমাত্র তারই আছে। এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আজগর আলীসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।