shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ অক্টোবর ২০১৯, ১১:০৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শুক্রবার রাতে দেশে ফিরেছেন। রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ কথা জানিয়েছেন। তিনি জানান, বিমানবন্দর থেকে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের সরাসরি বাসায় যান। ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেছা কাদেরও সফরসঙ্গী হিসেবে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে ফলো-আপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে ওবায়দুল কাদের সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কাদেরের স্বাস্থ্য পরীক্ষা শেষে তার স্বাস্থ্য নিয়ে সন্তোষ প্রকাশ করেন চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহ। এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (উন্নয়ন) ডা. আবু নাসার রিজভী সাংবাদিকদের জানান, বাইপাস সার্জারি শেষে দ্বিতীয়বারের মতো ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। তার স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে এবং প্রতিটি প্যারামিটার আশানুরূপ উন্নতি হয়েছে। ওবায়দুল কাদেরের হৃদযন্ত্রের কার্যক্ষমতা বেড়েছে এবং শতকরা হারে তা ক্রমশ উন্নতির দিকে, যা অত্যন্ত ইতিবাচক বলে জানান ডা. রিজভী। সূত্র : বাসস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।