shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

ঢাকায় আসছেন ক্যাটরিনা-সালমান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ ডিসেম্বর ২০১৯, ১২:৩৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার বিপিএলের সপ্তম আসরের পর্দা উঠবে ১১ ডিসেম্বর। বিপিএলের উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন দেশি-বিদেশি তারকারা। তবে ম্যাচ শুরুর তিন দিন আগে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এ আয়োজনে অংশ নেবেন বলিউড তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও সংগীতশিল্পী অরিজিৎ সিং। পাশাপাশি বি-টাউনের তারকা সালমান খানেরও অংশ নেয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি। পাশাপাশি দেশীয় তারকা শিল্পীদেরও পরিবেশনা থাকছে। এ তালিকায় আছেন জেমস, মমতাজসহ অনেক তারকা। এবারের নতুন আঙ্গিকে আয়োজিত ‘বঙ্গবন্ধু বিপিএল’ আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে উদ্বোধন অনুষ্ঠান। টুর্নামেন্টের বেশিরভাগ খেলা অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। মিরপুর ছাড়াও চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী এবং সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেও খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১১ ডিসেম্বর শুরু হতে যাওয়া সপ্তম আসরের পর্দা নামবে ১৭ জানুয়ারি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।