shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

হয়ে গেল সৃ‌জিত-‌মি‌থিলার বিয়ে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ ডিসেম্বর ২০১৯, ১০:৫৭

বিয়ে করলেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি এবং বাংলাদেশের মডেল ও অভিনেত্রী মিথিলা। শুক্রবার সন্ধ্যায় তাদের বিয়ে সম্পন্ন হয় বলে সংবাদ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের ছবি। এখানে বিয়ের পোশাকে দেখা যাচ্ছে সৃজিত ও মিথিলাকে। লাল জামদানি শাড়িতে বউ সেজেছেন মিথিলা। সৃজিত পরেছেন কালো পাজামা ও পাঞ্জাবি, তার ওপর লাল জহরকোট। ছবিটি প্রকাশ হওয়ার পরই ভাইরাল হয়ে যায়। তাদের ভক্তরা ছবিটি শেয়ার করে নবদম্পতিকে শুভেচ্ছা জানায়। ঘরোয়াভাবে সৃজিত-মিথিলার বিয়ে সম্পন্ন হয়। দুই পরিবারের আত্মীয়-স্বজন ছাড়া আর তেমন কেউ ছিল না সেখানে। কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার প্রেম-বিয়ের গুঞ্জন চলছিল অনেক দিন থেকে। মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব তারপর প্রেম। এবার তাদের সেই প্রেম বিয়েতে পূর্ণতা পেল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।