shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

মিস ইউনিভার্স হলেন আফ্রিকার কৃষ্ণসুন্দরী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ ডিসেম্বর ২০১৯, ১৬:৩১

২০১৯ সালের মিস ইউনিভার্সের মুকুট জিতে নিলেন মিস দক্ষিণ আফ্রিকার কৃষ্ণসুন্দরী জোজিবিনি তুনজি। রবিবার তার মাথায় সেরার মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্স ২০১৮ ক্যাটরিওনা গ্রে। আফ্রিকার তসলো শহরে বসবাস করেন ২৬ বছর বয়সী তুনজি। এবারে মিস ইউনিভার্সের ৬৮তম আসরের মূল আসর বসেছিল জর্জিয়ার আটলান্টা শহরে। এই প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন মিস পুয়ের্তো রিকো ম্যাডিসন অ্যান্ডারসন এবং দ্বিতীয় রানারআপ মিস মেক্সিকো সোফিয়া আরাগন। এবার প্রথমবারের মত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বাংলাদেশের শিরিন আক্তার শিলা। তবে প্রতিযোগিতার সেরা ২০ এ যাওয়ার আগেই বাদ পড়ে যান তিনি। মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজন করে ‘মিস ইউনিভার্স অর্গানাইজেশন’। এটি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান। ১৯৫২ সালে শুরু হয় মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এরপর ১৯৯৮ সালে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস থেকে মিস ইউনিভার্স, নিউইয়র্ক সিটিতে সংস্থার সদর দফতর স্থানান্তরিত করা হয়। মিস ইউনিভার্স অর্গেনাইজেশন কর্তৃপক্ষ ১৯৯৮ সালে মিস ইউনিভার্স, ইনকর্পোরেট থেকে মিস ইউনিভার্সে রূপান্তর করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।