shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

সিনেমা ছেড়ে ইসলামের পথে পুষ্পিতা পুষ্পি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ ডিসেম্বর ২০১৯, ১১:০১

সিনেমা ছেড়ে এখন ইসলামের পথে হাঁটছেন চিত্রনায়িকা পুষ্পিতা পপি। অতীত জীবন ভুলে নিয়মিত নামাজ রোজা করছেন। তবে আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে তার অভিনীত শেষ চলচ্চিত্র ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’। পপির ভাষ্য, এখন আর ক্যামেরার সামনে দাঁড়াতে চাই না। তবে ভালো লাগছে যে আমার অভিনীত শেষ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। ভালো লাগার কারণ হচ্ছে, এর পর আর নতুন কোনো চলচ্চিত্রে দর্শক আমাকে দেখতে পাবে না। আমি আর চলচ্চিত্রে কাজ করতে চাই না। আমি এখন নামাজ-রোজা নিয়ে বাঁচতে চাই। ধর্মের পথে হাঁটতে চাই। বর্তমানে পপি একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, জীবিকা নির্বাহের জন্য আমি এখন একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করছি। সবাই দোয়া করবেন, আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর পথে হাঁটতে পারি। আল্লাহ যেন আমার সব গুনাহ মাফ করে দেন। ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ ছবিটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু। ছবিতে পুষ্পিতা পপির বিপরীতে অভিনয় করেছেন কাজী মারুফ। ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন নির্মাতা কাজী হায়াৎ। ‘ঠোকর’, ‘প্রেম হতেই পারে’ ও ‘ফাগুনের আগুন’—এ তিনটি চলচ্চিত্র অসমাপ্ত রয়েছে পুষ্পিতা পপির। ২০১৪ সালে আগে যদি জানতাম ‘তুই হবি পর’ ছবির মধ্যেমে চলচ্চিত্র যাত্রা করেন তিনি। আর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধূসর কুয়াশা’। সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।