shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

পুরস্কার না পেয়ে ক্ষুব্ধ শহিদ কাপুর

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ ডিসেম্বর ২০১৯, ১০:৫৫

নব্বইয়ের দশকে বেশ কয়েকটি চলচ্চিত্রে সহ-নৃত্যশিল্পী হিসেবে কাজ করেন শহিদ কাপুর। এরপর তিনি মিউজিক ভিডিও ও টেলিভিশন বিজ্ঞাপনেও অভিনয় করেন। ২০০৩ সালে ইশক ভিশক নামে একটি রোম্যান্টিক কমেডি ছবিতে শহিদ প্রথম প্রধান ভূমিকায় অভিনয় করেন। ছবিটি দর্শক সাদরে গ্রহণ করেন। এ বছরের সবচেয়ে বড় হিট সিনেমাও তার পকেটে। তাই পুরস্কার প্রত্যাশা করা অমূলক নয়। কিন্তু তা না পেলে কি অনুষ্ঠান ছেড়ে চলে যাবেন? সম্প্রতি এমনই একটি কাণ্ড ঘটিয়েছেন শহিদ কাপুর। মুম্বাইয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজক সংস্থার সঙ্গে ‘কবীর সিং’-এর জন্য অ্যাওয়ার্ড পাওয়ার কথা হয়েছিল শহিদের। কিন্তু বাস্তবে সেই পুরস্কার পায় রণবীর সিং। সেই ঘটনায় বেজায় চটেছেন শহিদ। মেজাজ এতটাই খারাপ হয়ে যায় যে, তিনি মাঝপথে অনুষ্ঠান ছেড়ে চলে যান। শুধু তা-ই নয়, ওই অনুষ্ঠানে শহিদের পারফর্ম করার কথা ছিল। কিন্তু তিনি তা করতেও আপত্তি জানান। মুখ বাঁচাতে শেষমেশ আয়োজক সংস্থা বরুণ ধাওয়ানকে স্টেজে তোলে। এই অনুষ্ঠানের রেড কার্পেটেই শহিদের গালে চুম্বন করেছিলেন রণবীর। কিন্তু বলিউডের একটা অংশ দাবি করছে, শরীর ভাল ছিল না বলে শহিদ অনুষ্ঠান থেকে চলে যান। সূত্র: আনন্দবাজার

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।