
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পর এবার নয়া বিতর্কে বলিউড তারকা দীপিকা পাডুকোন। আলোচিত সিনেমা ছপক-এর বিরুদ্ধে এবার দায়ের হলো মামলা৷ আইনজীবী অপর্ণা ভাট দীপিকা পাডুকোনের সিনেমার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন৷
অপর্ণার অভিযোগ, অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী অগরওয়ালের জীবন নিয়ে ছপক তৈরি করা হয়েছে৷ লক্ষ্মীর হয়ে দীর্ঘদিন আদালতে মামলা লড়েছেন তিনি৷
অথচ এই সিনেমায় কোথায় লক্ষ্মী অগরওয়াল কিংবা অপর্ণা ভাটের নাম করে কৃতজ্ঞতা স্বীকার করা হয়নি৷ সেই কারণেই এবার আদলাতের দ্বারস্থ হন অপর্ণা ভাট৷
এদিকে, আইনজীবী অপর্ণা ভাট যতই আদলাতের দ্বারস্থ হন না কেন, বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি দীপিকা৷ ফলে বুধবার ছপক-এর স্পেশাল স্ক্রিনিংয়ে চিরাচরিতভাবে ঝলসে ওঠেন দীপ্পি৷ স্বামী রণবীর সিংয়ের হাতে ধরে বুধবার রাতে ছপক-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হন অভিনেত্রী৷
অন্যদিকে, সম্প্রতি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হাজির হন দীপিকা পাডুকোন৷ সেখানে বাম ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের নৈতিক সমর্থন জানান দীপিকা৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দীপিকার হাজিরার পর থেকেই শুরু হয়ে যায় জোর জল্পনা৷ অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে যেমন তার প্রশংসা শুরু করেন বলিউডের একাধিক সেলেব, তেমনি দীপ্পির হয়ে সুর চড়াতে শুরু করে বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন৷ ফলে দীপিকাকে নিয়ে সরগরম হয়ে যায় ইন্টারনেটও৷ সবকিছু মিলিয়ে ছপক মুক্তির আগে এই মুহূর্তে জোর চর্চা শুরু হয়েছে দীপিকা পাডুকোনকে নিয়ে৷