নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। সিনেমাটিতে সালমান খানের বিপরীতে অভিনয়ের জন্য নির্মাতারা চাচ্ছেন নতুন জুটি। এজন্য কৃতি শ্যাননকে নেওয়ার পরিকল্পনা করছেন তারা। পর্দায় প্রথমবারের মতো রোমান্স করবেন সালমান-কৃতি। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমাটি লিখেছেন ও প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালনা করবেন ফারহাদ সামজি। ২০২১ সালের ঈদুল ফিতরে এই সিনেমাটি মুক্তি পাবে।
সালমান খান বর্তমানে ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার শুটিং করছেন। এতে তার বিপরীতে রয়েছেন দিশা পাটানি। সিনেমাটি পরিচালনা করছেন প্রভুদেবা। চলতি বছর ঈদুল ফিতরে এই সিনেমা মুক্তি পাবে। অন্যদিকে কৃতির সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘পানিপথ’। আশুতোষ গোয়াড়িকর পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেন অর্জুন কাপুর ও সঞ্জয় দত্ত। বর্তমানে মিমি সিনেমার শুটিং করছেন কৃতি শ্যানন।