shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

বলিউডে শোকের ছায়া

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪২

আবারও শোকের ছায়া বলিউডে। মারা গেলেন বি টাউনের জনপ্রিয় ফ্যাশান ডিজাইনার ওয়েন্ডেল রডরিক্স। গোয়ায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ফ্যাশান ডিজাইনার। খবর কলকাতা ২৪x৭ এর। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন ওয়েন্ডেল। তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি যে এভাবে আচমকা চলে যাবেন তা ভাবতেও পারেননি তার কাছের মানুষজন। বুধবার এই খবরটি সামনে আসাতে রীতিমত অবাক হয়ে গিয়েছেন অনেকেই। দিন কয়েক আগেই প্রিয়াঙ্কা চোপড়ার পোশাক নিয়ে মন্তব্য করার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। কিন্তু তিনি নতুন প্রজন্মের কাছেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি। তার নতুন ধরনের ফ্যাশানের জন্য অনেক তারকার থেকেই বাহবা পেয়েছেন। তার কাজ এবং কাজের প্রতি ভালবাসা আলাদা সম্মানের জায়গা করে নিয়েছিল। পাশাপাশি তিনি একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।