shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

আজও সমান উষ্ণ ঋতুপর্ণা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫১

জনপ্রিয়তায় আজও টালিগঞ্জের অভিনেত্রীদের সবাইকে পিছনে ফেলে দেন ঋতুপর্ণা। একের পর এক ছবিতে তুখোড় অভিনয় আজও প্রশংসিত হয়। সেই অভিনেত্রীই এবার বিকিনিতে। যদিও আগেও সাহসী পোশাকে সামনে এসেছেন অভিনেত্রী। তবে এবার বেশ সাহসী তিনি। খবর কলকাতা ২৪x৭ এর। সুইমিং পুলের ধারে বসে আছেন অভিনেত্রী। প্রিন্টেড বিকিনির উপর স্বচ্ছ জ্যাকেট। খোলা চুল। ক্যাপশনে লিখেছেন, ‘Refreshed in blues!’ মঙ্গলবারই এই ছবি পোস্ট করেছেন তিনি। ঋতুপর্ণার সেই ছবিতে অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন, ‘দারুণ ছবি।’ কেউ আবার বলেছেন, ‘উষ্ণ ছবি।’ সদ্য মুক্তি পেয়েছে ঋতুপর্ণার ছবি ‘বিদ্রোহিনী’। সেখানে আইপিএস অফিসারের ভূমিকায় নজর কেড়েছেন ভক্তদের। মার্চেই আসতে চলেছে ঋতুপর্ণার আরেকটি ছবি ‘পার্সেল’। ইতিমধ্যেই প্রায় আঠারো হাজার লাইক। এই বয়েসেও এত লাস্যময়ী রূপে ঋতুপর্ণার এই ফটো প্রশংসিত হয়েছে নেট দুনিয়ায়। বাংলা ধারাবাহিক সাদা পায়রা দিয়ে ঋতুপর্ণা সেনগুপ্তর অভিনয় জীবনের শুরু। তার অভিনীত প্রথম ছবি শ্বেতপাথরের থালা। ঋতুপর্ণ ঘোষের দহন, উৎসব, অপর্ণা সেনের পারমিতার একদিন ও বুদ্ধদেব দাশগুপ্তের মন্দ মেয়ের উপাখ্যান ছবিতে তার অভিনয় বিদগ্ধ মহলের প্রশংসা অর্জন করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।