শুটিং সেটে ভেঙে পড়ল ক্রেন, প্রাণ গেল ৩ জনের
ভয়াবহ দুর্ঘটনা ঘটল ভারতের তামিলনাডুতে। শুটিং সেটে ক্রেন ভেঙে ৩ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা আরও অন্তত ১০ জন।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চেন্নাইয়ের কাছেই এই দুর্ঘটনা ঘটে। ‘ইন্ডিয়ান ২’ সিনেমার শুটিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
জানা যায়, ইভিপি ফিল্ম সিটিতে এই দুর্ঘটনাটি ঘটে। কোনও ভাবে ক্রেন ভেঙে পড়াতেই এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
সূত্রের খবর, ডিরেক্টর শঙ্কর-এর অ্যাসিসট্যান্ট মধু (২৯), অ্যাসিসটেন্ট ডাইরেক্টর সাই কৃষ্ণান ও চন্দরন নামে এক স্টাফ-এর মৃত্যুর খবর মিলেছে। যখন এই দুর্ঘটনা ঘটে তখন সেখানে উপস্থিত ছিলেন কমল হাসানও। তিনিই তড়িঘড়ি করে সবাইকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।