shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

আক্রমণের মুখে ঊর্বশী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫০

ফিল্মফেয়ারের অনুষ্ঠানে লাল রঙের গাউন পরে নেটিজেনদের হাসির খোরাক হয়েছেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রউতেলা। সেই উর্বশীকে নিয়ে এবার ফের জোর চর্চা শুরু হয়ে গেল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। যেখানে ভ্য়ালেন্টাইনস ডে উপলক্ষে দিল্লির মেয়েদের নিয়ে কটাক্ষ করতে বসেন বলিউডের এই অভিনেত্রী। ঊর্বশীর ওই ভিডিও দেখে, ফের তাকে কটাক্ষ করতে শুরু করেন নেটিজেনদের একাংশ। খবর জি নিউজ’র। কেউ বলতে শুরু করেন, ভ্যালেন্টাইনস ডে-তে কি একাই রয়ে গেলেন ঊর্বশী! আবার কেউ বলতে শুরু করেন, বলিউড অভিনেত্রী কি পানাসক্ত হয়ে লাইভ করতে বসেছেন! যদিও নেটিজেনদের আক্রমণের মুখে পড়ে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি ঊর্বশী রউতেলা। সম্প্রতি কালো পোশাকে নেটিজেনদের আকরমণের মুখে পড়েন ঊর্বশী। এই ধরনের পোশাক পরার জন্য ক্রিকেটার ঋষভ পন্থ তার মোবাইল নম্বর ব্লক করে দিয়েছেন বলেও কটাক্ষ করতে শুরু করেন অনেকে। তবে শুধু উর্বশী নন, নেকলাইন ও হাই স্লিট পোশাকের জন্য এর আগে কটাক্ষের মুখে পড়তে হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া, নুসরচত বারুচা-দের। সেই তালিকা থেকে সম্প্রতি বাদ পড়েনি বলিউডের এই অভিনেত্রীর নামও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।