shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

বিমান থেকে ঝাঁপ দিয়ে বসলেন মধুমিতা সরকার!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:২১

বিমানে করে বেশ অনেকটাই আকাশে উড়লেন, তারপর সেখান থেকে ঝাঁপ দিয়ে বসলেন তিনি। সম্প্রতি স্কাই ডাইভিং-এর এমনই একটি ভিডিও পোস্ট করেছেন ভারতীয় অভিনেত্রী মধুমিতা সরকার। খবর জি নিউজ’র। যারা অ্যাডভেঞ্চার বিশেষ পছন্দ করেন না। তারা অবশ্য ভিডিওটি দেখলে আঁতকে উঠবেন। আর যারা অ্যাডভেঞ্চারপ্রেমী তাদের মনে হয়তবা ভিডিওটি দেখে অ্যডভেঞ্চারের নেশা চেপে বসবে। ভিডিওটি অবশ্য বেশকিছুদিন আগেকার। কিছুদিন আগে অস্ট্রেলিয়া গিয়েছিলেন মধুমিতা। সেই সময়কারই ভিডিও এটি। ভিডিওর ক্যাপশনে #goldcoastskydive #throwback #australia গুলি ব্যবহার করেছেন। প্রসঙ্গত, সম্প্রতি বড় পর্দায় ডেবিউ করেছেন মধুমিতা সরকার। মুক্তি পেয়েছে যীশু সেনগুপ্ত ও মধুমিতা সরকারের ‘লাভ আজ কাল পরশু’ ছবিটি। পরিচালক প্রতীম ডি গুপ্তার এই ছবিতে বোল্ড লুকে ধরা দিয়েছেন মধুমিতা। বড়পর্দার পাশাপাশি ‘দ্য জাজমেন্ট ডে’ বলেও একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন মধুমিতা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।