shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ জুন ২০২০, ১৮:৩১

ভারতের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে উদ্ধার হয় তার দেহ। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে অনুমান পুলিশের। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বাড়ির গৃহপরিচারিকা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সুশান্ত বেশ কিছুদিন ধরে মানসিক বিষণ্নতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৩৪ বছর। শুরুতে ছোট পর্দার মাধ্যমে মিডিয়া জগতে পা রাখলেও পরবর্তীকালে চলচ্চিত্রে বেশ সফলতার পরিচয় দিয়েছেন সুশান্ত সিং রাজপুত। ২০১৩ সালে ‘কাই পো চে’ দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করা সুশান্ত, আমির খানের সুপারহিট ছবি ‘পিকেতে’ও কাজ করেছিলেন। তবে তিনি সবার নজরে এসেছেন ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ বায়োপিক চলচ্চিত্রে মূখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এছাড়া ‘ডিটেকটিভ বোমকেশ বক্সি’, ‘শুধ দেশি রোমান্স’ এবং ‘কেদারনাথ’ চলচ্চিত্রে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। সবশেষ ‘ছিচোড়ে’ চলচ্চিত্রে অভিনয় করে বেশ খ্যাতি কুড়িয়েছেন তরুণ এই অভিনেতা। এই চলচ্চিত্রের মূখ্য বার্তাই ছিল আত্মহত্যার বিরুদ্ধে, জীবনের ইতিবাচক দিকগুলোর প্রতি মনোযোগ দেয়াকে ঘিরে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, বলিউড তারকা অক্ষয় কুমার, অনুরাগ কাশ্যপ, বরুন শর্মাসহ অনেকে। ১৯৮৬ সালের ২১ জানুয়ারি ভারতের বিহার রাজ্যের পাটনায় এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন সুশান্ত সিং রাজপুত। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও শুরু থেকে তার ঝোঁক ছিল অভিনয়ের প্রতি। সেই আগ্রহ থেকেই মিডিয়া জগতে তিনি পা রেখেছিলের ব্যাকআপ নৃত্যশিল্পী হিসেবে। এরপরে তিনি ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ নামে একটি সোপ অপেরায় প্রথম অভিনয়ের সুযোগ পান। এরপরে ‘পাবিত্রা রিশতা’ সিরিয়ালে তার অভিনয় তাকে ছোটপর্দায় জনপ্রিয় করে তোলে। পরবর্তীকালে তিনি নৃত্যের রিয়েলিটি শো ‘জারা নাচে কে দিখা’ এবং ‘ঝালাক দিখলা জা’তেও অংশ নেন। তবে বড় পর্দায় আসার পর তার ক্যারিয়ারের গ্রাফ ওপরের দিকেই যেতে থাকে। ক্যারিয়ারের প্রথমদিকে ‘পাবিত্রা রিশতা’ সিরিয়ালের সহ-অভিনেতা অঙ্কিতা লোখাণ্ডের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে পরে দুজনের মধ্যে বিচ্ছেদের খবর পাওয়া যায়। সুশান্ত চলচ্চিত্র জগতে সাফল্য অর্জনের পর থেকে দুজনের মধ্যে দূরত্ব বেড়ে যায় বলে মনে করা হচ্ছে। এদিকে, কিছুদিন আগে সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা স্যালিয়ানও একটি বহুতল ভবন থেকে নীচে পড়ে মারা যান। আগে বলা হয়েছিল যে তিনি আত্মহত্যা করেছেন কিন্তু পরে খবর পাওয়া যায় যে মিস স্যালিয়ান নেশাগ্রস্ত ছিলেন। তার মৃত্যুতে সুশান্ত ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক সংবাদ। দিশার পরিবার ও বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা। তোমার আত্মা শান্তি পাক।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।