মৃত্যুর আগেই আত্মহত্যার তথ্য উইকিপিডিয়াতে!

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছে গত ১৪ জুন। যে সময়ে তার মৃত্যুর কথা হয়েছে, তার আগেই সুশান্তের উইকিপিডিয়াতে আত্মহত্যার বিষয়টি কীভাবে আপডেট হয়ে গিয়েছিল? প্রশ্ন তুলছেন সুশান্তের ভক্তরা।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উইকিপিডিয়ার সুশান্তের পেজ হিস্ট্রিতে স্থানীয় সময় সকাল ৮টা ৫৯ মিনিটে জানানো হয়েছিল, সুশান্ত আজ আত্মহত্যা করেছেন। সুশান্তের এক ভক্তের দেওয়া স্ক্রিনশট অনুযায়ী, অভিনেতার উইকিপিডিয়াতে তার মৃত্যু ও কারণ আডপেট হয়ে গিয়েছে ১৪ জুন, সকাল ৯ টা ৮ মিনিটে। অথচ, জানানো হয় সুশান্তের মৃত্যু হয়েছে ১০টা ৩০ মিনিটে। সুশান্ত সিং রাজপুতের ভক্তদের প্রশ্ন, এর অর্থ সুশান্তের মৃত্যুর কথা তবে কেউ আগে থেকেই জানতো? আরও এক ব্যক্তির দাবি, সুশান্তের উইকিপিডিয়াতে মৃত্যুর কথা আপডেট হয়ে গিয়েছিল ৮ টা ৫৯ মিনিটে।
আরও একজন লিখছেন, সুশান্তের উইকিপিডিয়া আপডেটের আইপি অ্যাড্রেস ব্লক করে দেওয়া হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন সুশান্ত সিং রাজপুতের ভক্তরা। কেউ আবার বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন।
এদিকে মুম্বাইয়ের সাইবার সেল থেকে জানানো হয়েছে, উইকিপিডিয়া ইউটিসি টাইমলাইন ফলো করে। যা ইন্টারন্যাশানাল টাইমলাইন থেকে প্রায় সাড়ে ৫ ঘণ্টা পেছনে থাকে। উইকিপিডিয়াতে সম্পাদনার অংশে যিনি সম্পদনা করছেন, তার আইপি আড্রেস, যখন সম্পদনার কাজ করছেন, সেই সমস্ত কিছুর তথ্য রেকর্ড থাকে। তাই ইউটিসি অনুযায়ী যদি কেউ ৮টা ৫৯-এ সম্পাদনা করে থাকেন। সেটি ভারতীয় সময় অনুযায়ী দাঁড়াচ্ছে ২টা ২৯ মিনিট। তবে এই তথ্য ও টাইমের সত্যতার ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
সুশান্তের বাড়ির পরিচারিকা জানিয়েছিলেন, গত ১৪ জুন সাড়ে ৯টায় সুশান্ত ঘরের বাইরে বের হয়েছিলেন। ১০টার দিকে জুস নিয়ে নিজেকে ঘরে বন্দি করে ফেলেন। তার মৃত্যু হয়েছিল ১০টা ৩০ মিনিটে।
এই ঘটনার পর সুশান্তের আত্মহত্যার খবরে নতুন রহস্য যুক্ত হয়েছে।