shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

ফটোশুটে এ কোন আনুষ্কা!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ জুলাই ২০২০, ১১:২০

বলিউডের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের সেতুবন্ধন নতুন কিছু নয়। বহুদিন ধরে চলে আসছে এই এমন ঘটনা। আগের আমলের শর্মিলা ঠাকুর ও মনসুর আলি খান পতৌদি বা হালের বিরাট কোহলি-অনুষ্কা শর্মা ও হার্দিক পাণ্ডিয়া-নাতাশা স্টানকোভিচ। দুইয়ের মধ্যে মেলবন্ধন আগে থেকেই রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। ভারতীয় ক্রিকেট দলের বহু তারকার নাম জড়িয়েছে বলিউড তারকাদের সঙ্গে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে অনুষ্কা শর্মার বিয়েটা নিঃসন্দেহে একটা বড় ঘটনা ছিল ক্রিকেট ও বিনোদন জগত উভয়ের পক্ষেই। ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। তারপর থেকে একে অপরকে চিরকাল উৎসাহ প্রদান করে গিয়েছেন দুজনে। দুজনের কার্যক্ষেত্র আলাদা হলেও সেই উৎসাহে কোনওদিন ভাঁটা পড়েনি। অনুষ্কার ছবি বা ফটোশুটে সবসময় প্রশংসা করতে দেখা গিয়েছে বিরাটকে। অভিনেত্রীও ম্যাচের সময় সাহস জুগিয়েছেন স্বামীকে। সম্প্রতি বেশ কিছু নতুন ফটোশুট করেছেন অনুষ্কা। জনপ্রিয় ম‍্যাগাজিন ভোগের হয়ে এই ফটোশুট করতে দেখা গিয়েছে তাঁকে। কখনও বিকিনিতে আবার কখনও সমুদ্র সৈকতে আবেদনময়ী অবতারে ধরা দিয়েছেন বিরাট পত্নী। একের পর এক বোল্ড ফটোশুটে অভিনেত্রী যে রীতিমতো আগুন ছড়াচ্ছেন তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এই ফটোশুট। প্রতিটি ছবিতে লাইকের সংখ‍্যা ছাড়িয়েছে কয়েক লাখ। প্রসঙ্গত, শেষবার শাহরুখ খানের বিপরীতে জিরো ছবিতে দেখা গিয়েছিল অনুষ্কাকে। তারপর বড়পর্দায় আর কোনও ছবি করেননি তিনি। তবে তাঁর প্রযোজনায় বুলবুল, পাতাললোক বেশ হিট হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।