shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

সাদামাটা মাহি করোনার গল্পে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ জুলাই ২০২০, ১১:৩৬

কোনও এক মধ্যবিত্ত পরিবারের বর্তমানের চিরচেনা কাহিনি। কিংবা এই করোনাকালে বাবাকে নিয়ে বেঁচে থাকার জার্নিতে এক মেয়ের গল্পই হলো ‘অক্সিজেন’। স্বল্পদৈর্ঘ্য এ ছবিতে মেয়ে হিসেবে হাজির হয়েছেন মাহিয়া মাহি। যার কিছু ঝলক এসেছে ইউটিউব চ্যানেলে। রায়হান রাফি পরিচালিত স্বল্পদৈর্ঘ্যটির ট্রেলার আজ ১৯ জুলাই বিকাল তিনটায় অবমুক্ত হয়েছে। যেখানে দেখা যায়, উদ্ভ্রান্তের মতো শহরের রাস্তায় এক মাথা থেকে আরেক মাথায় ছুটে বেড়াচ্ছেন মাহি। অসুস্থ বাবার জন্য অ্যাম্বুলেন্স পাচ্ছেন না। শেষ পর্যন্ত তা পেলেও মুখোমুখি হতে হয় আরও এক সংগ্রামের। বাবাকে নিয়ে ২০টা হাসপাতালে যাওয়ার পরও ভর্তি করাতে পারেননি। এমন গল্পেই তৈরি হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। সেখানে এভাবেই সাদামাটা হিসেবে হাজির হয়েছেন ঢালিউডের অন্যতম সেরা এই নায়িকা। আর এটি নিয়ে ইউটিউবে বেশ প্রশংসাও পাচ্ছেন মাহি। পরিচালক রায়হান রাফি জানান, সমসাময়িক ঘটনা উঠে আসবে এই চলচ্চিত্রে। আগামী কোরবানির ঈদে এটি ইউটিউবেই মুক্তি পাবে। জানা যায়, ‘অক্সিজেন’-এর বিভিন্ন চরিত্রে মাহি ছাড়াও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ফরহাদ লিমন, মাহাদি হাসান পিয়াল ও আনোয়ার হোসেন। এটি ক্লাব এলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।