shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

সেজে উঠেছে অভিনেত্রী নুসরাতের বাড়ি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ জুন ২০১৯, ১৫:১৪

অভিনেত্রী নুসরাত জাহান সদ্য লোকসভা নির্বাচনে জিতে সাংসদ নির্বাচিত হয়েছেন। বিপুল ভোটে জয়ী হয়ে বসিরহাটের সাংসদ হয়েছেন তিনি। তবে আপাতত টলিপাড়ায় সাংসদ অভিনেত্রীর বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। বলতে গেলে সেই অর্থে টলিপাড়ায় তিনিই প্রথম বলিউডি কায়দায় ‘ডেস্টিনেশন ওয়েডিং’ করতে চলেছেন। কিছুদিন আগে পর্যন্ত শোনা যাচ্ছিল তুরস্কের ইস্তানবুল শহরে বসতে চলেছেন নুসরাত ও নিখিলের বিয়ের আসর। তবে সূত্রের খবর, ইস্তানবুল নয় তুরস্কের বোদরুম শহরে বসছে সাংসদ অভিনেত্রীর বিয়ের আসর। ১৯ থেকে ২১ জুন পর্যন্ত চলবে অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠান। ১৬ তারিখই তুরস্ক উড়ে যাবেন নুসরাত ও তার পরিবারের সদস্যরা। ১৭ তারিখ রয়েছে নুসরাত ও নিখিলের প্রাক-বিবাহ অনুষ্ঠান। আর এর ঠিক পরদিন ১৮ জুন রয়েছে নুসরাতের মেহেন্দি ও সঙ্গীত-এর অনুষ্ঠান। ইতোমধ্যেই আত্মীয়-স্বজনদের কাছেও পৌঁছেছে নিমন্ত্রণ পত্র। নুসরাতের বিয়ে উপলক্ষ্যে তাঁর পার্ক সার্কাসের ব্রড স্ট্রিটের বাড়ি আলোয় সাজিয়ে তোলা হয়েছে। জানা যাচ্ছে, নুসরাতের বিয়েতে উপস্থিত থাকছেন তার ঘনিষ্ঠ বন্ধু তথা যাদপুরের সাংসদ মিমি চক্রবর্তী। থাকছেন, অভিনেত্রীর স্কুলের বেশকিছু বন্ধু-বান্ধবী। আমন্ত্রণ পাঠানো হয়েছে টালিগঞ্জের বেশকিছু তারকাকেও। তবে তাঁরা অভিনেত্রীর বিয়েতে যোগ দিতে তুরস্ক যাবেন কিনা, তা অবশ্য এখনও জানা যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।