shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

নায়িকা হয়ে পর্দায় ফিরছেন দীঘি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ আগস্ট ২০২০, ১৩:৪১

শিশুশিল্পী হিসেবেই সুপরিচিত দীঘি। পুরো নাম প্রার্থনা ফারদিন দীঘি। পাঁচ থেকে ছয় বছর বয়সে দীঘি ৩৬ টি চলচ্চিত্রে অভিনয় করে মন জয় করেছে অসংখ্য চলচ্চিত্রপ্রেমীদের। ‘কাবুলিওয়ালা’, ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘এক টাকার বউ’ সিনেমায় অভিনয়ের জন্য শিশুশিল্পী হিসেবে পায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীঘি এখন বড় হয়েছেন। অভিনয়ে আরও পরিণত। এবার সত্যি নায়িকা হয়ে বড় পর্দায় আসছেন দীঘি। নবাগত নায়ক শান্ত খানের বিপরীতে নায়িকা চরিত্রে দেখা যাবে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। এই প্রতিষ্ঠানের ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘ধামাকা’সহ মোট পাঁচটি সিনেমায় নায়িকা চরিত্রে দীঘি অভিনয় করবেন। এসব সিনেমায় দীঘির বিপরীতে অভিনয় করবেন শান্ত খান। সেলিম খান বলেন, শাপলা মিডিয়ার পাঁচটি সিনেমায় নায়িকা দীঘি। নায়কের চরিত্রে থাকবে শান্ত খান। আশা করছি, জুটি সফল জুটি হবে। ইতোমধ্যে একটি সিনেমার কাজ শুরু করেছি। উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার শাকিব খানের বিপরীতে দীঘির অভিনয়ের গুঞ্জন শোনা যায়। তবে বাস্তবে তা দেখা যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।